২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসিতে জিপিএ: ৭৬ থেকে ৪৫হাজার ৯৩৪

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। ২০০১ সালে গ্রেডিং পদ্ধতি চালুর প্রথম বছর জিপিএ-৫ পেয়েছিল মাত্র ৭৬ জন, এবার আটটি শিক্ষা বোর্ডে তা বেড়ে হয়েছে ৪৫ হাজার ৯৩৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 04:21 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। ২০০১ সালে গ্রেডিং পদ্ধতি চালুর প্রথম বছর জিপিএ-৫ পেয়েছিল মাত্র ৭৬ জন, এবার আটটি শিক্ষা বোর্ডে তা বেড়ে হয়েছে ৪৫ হাজার ৯৩৪ জন। শিক্ষা ম্ন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার এসএসসি'র ফল প্রকাশ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে বলেন "শিক্ষার গুণগত মান বৃদ্ধির কারণেই এ সংখ্যা বাড়ছে। " ২০০৪ সাল থেকে শিক্ষার্থীদের পাওয়া মোট নম্বরের সঙ্গে চতুর্থ বিষয়ের নম্বর যুক্ত হওয়ায় জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে বলে মনে করেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ২০০১ সালে গ্রেডিং পদ্ধতি চালুর প্রথম বছর জিপিএ-৫ পেয়েছিল মাত্র ৭৬ জন। এরপর এসএসসিতে ২০০২ সালে পায় ৩২৭ জন, ২০০৩ সালে ১ হাজার ৩৮৯ জন, ২০০৪ সালে ৮ হাজার ৫৯৭ জন, ২০০৫ সালে ১৫ হাজার ৬৪৯ জন, ২০০৬ সালে ২৪ হাজার ৩৮৪ জন, ২০০৭ সালে ২৫ হাজার ৭৩২ জন এ গত বছর ছিল ৪১ হাজার ৯১৭জন। এবার এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৩৪জন। গতবারের চেয়ে এ সংখ্যা চার হাজার ১৭ জন বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২২২৫ঘ.