২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিগ্রস্ত কেন্দ্রে বুধ ও বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা পরে হবে

ঘূর্ণিঝড় 'আয়লা'-র আঘাতে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার কেন্দ্রগুলোর বুধ ও বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা,মে ২৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় 'আয়লা'-র আঘাতে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার কেন্দ্রগুলোর বুধ ও বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, পরীক্ষা স্থগিতের বিষয়ে ক্ষতিগ্রস্ত এলাকার জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে কেন্দ্র ঠিক করবেন। বেশি ক্ষতিগ্রস্ত কেন্দ্র ছাড়া সারা দেশের অন্যান্য কেন্দ্রের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবারের পরীক্ষার বিষয়েও অনুরূপ সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। বুধ ও বৃহস্পতিবার রসায়ন, গার্হস্থ্য অর্থনীতি ও পরিসংখ্যানসহ কয়েকটি পরীক্ষা অনুষ্ঠানের কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/এএল/২১৪৫ ঘ.