খুলনা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা নগরীর সরকারি ব্রজলাল (বিএল) কলেজের হাজী মহসিন ছাত্রাবাসে আসন বরাদ্দকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাঙচুর করেছে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলেজ কর্তৃপক্ষ আসন বরাদ্দ কার্যক্রম স্থগিত করেছে।
এ ব্যাপারে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক খুরশিদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে শিক্ষকরা ছাত্র সংগঠনের অভিযোগ নিয়ে আলোচনা করেন। রোববার প্রতিটি ছাত্র সংগঠনের সঙ্গে পৃথক আলোচনা শেষে আসন বরাদ্দ কার্যক্রম শুরু হবে।"
হাজী মহসিন ছাত্রবাসে ৯৬টি আসনের মধ্যে ৬৩টি আসন খালি রয়েছে।
ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি দোলন মিস্ত্রি জানান, মেধা যাচাই বাছাই না করে কলেজ কর্তৃপক্ষ ৬৩টি আসনের মধ্যে ৬২ টি আসন ইসলামী ছাত্র শিবিরের অনুসারীদের মধ্যে বন্টনের সিদ্ধান্ত নিয়েছেন। যাদের নামে আসন বরাদ্দ করা হয়েছে তারা প্রায় সবাই
bdnews24