ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে ছয় ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। এরা হলো মারুফ, শান্ত, কমল ও জাহেদ। মারুল ও জাহেদের অবস্থা আশংকাজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর টকম এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, রাত সাড়ে ১০টায় সংঘর্ষ শুরু হয়ে এখনো চলছে। উভয়পক্ষ রড, লাঠি, দা কিরিচ নিয়ে পরস্পরের উপর হামলা চালায়।
ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টও ও পুলিশ অবস্থান করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর টকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০১০৭ঘ.
bdnews24