২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি শিক্ষার্থীদের বর্ধিত ফি প্রত্যাহার করেছে এনএসইউ

দাবির মুখে শেষ পর্যন্ত স্নাতক পর্যায়ের চলতি শিক্ষার্থীদের ক্ষেত্রে বর্ধিত ফি প্রত্যাহার করে নিয়েছে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরার নতুন ক্যাম্পাসে পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা মাসুদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 05:36 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দাবির মুখে শেষ পর্যন্ত স্নাতক পর্যায়ের চলতি শিক্ষার্থীদের ক্ষেত্রে বর্ধিত ফি প্রত্যাহার করে নিয়েছে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরার নতুন ক্যাম্পাসে পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা মাসুদুর রহমান। গত ১০ মে ফি বৃদ্ধির প্রতিবাদে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ক্যাম্পাসে ভাঙচুর করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইকবালুর রহমান রোকন বুধবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সামার সেমিস্টার থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন ও পুরাতন সব শিক্ষার্থীর জন্য টিউশন ফিসহ অন্যান্য ফি বাড়িয়েছিল। চলতি শিক্ষার্থীদের জন্য বর্ধিত ফি নেওয়া হবে না বলে বুধবার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে বলা হয়েছে, চলতি (কারেন্ট) শিক্ষার্থীদের জন্য প্রতি ক্রেডিট আগের মতোই ৪০০০ টাকা, স্টুডেন্ট অ্যাকটিভিটি ফি ১০০০ টাকা ও কম্পিউটার ল্যাব ফি ১০০০ টাকা হারে পরিশোধ করতে হবে। চলতি শিক্ষার্থীদের কোনও গ্রন্থাগার ফি দিতে হবে না। ছাত্রবিক্ষোভের পরদিন ১১ মে বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাত কয়েকশ' শিক্ষার্থীকে আসামী করে পুলিশ ও ভবন মালিক বাদী হয়ে পৃথক দু'টি মামলা দায়ের করেন। ছাত্রদের ওপর পুলিশের 'হামলার' প্রতিবাদে এবং মামলা ও বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে এর পরের দিন সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়টির সহস্রাধিক শিক্ষার্থী ও অভিভাবক। সেখানে বর্ধিত ফি ও মামলা প্রত্যাহারসহ চার দফা দাবি ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৩১ঘ.