রাজশাহী, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ লেফটেন্যান্ট সেলিম হল থেকে শনিবার গভীর রাতে আট ছাত্রকে আটক করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে অবৈধভাবে অন্য হলে অবস্থান করার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানান মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
ওসি জানান, শনিবার রাতে সেলিম হলে তল্লাশি চালিয়ে রুয়েট শাখা ছাত্রলীগের বহি
bdnews24