২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী কলেজ খুলছে বুধবার

রাজশাহী কলেজ বুধবার খুলছে। মঙ্গলবার কলেজের ছাত্রাবাসগুলো খুলে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

রাজশাহী, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী কলেজ বুধবার খুলছে। মঙ্গলবার কলেজের ছাত্রাবাসগুলো খুলে দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ আলী রেজা মো. আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একাডেমিক কমিটির বৈঠক করে ১৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি শেষে কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী বুধবার ক্যাম্পাস খুলছে।" ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন। ১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের জের ধরে বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ (রামেক), রাজশাহী কলেজ, নিউ গভ. কলেজ, সিটি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, প্যারামেডিকেল ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে রুয়েট, রামেক, সিটি কলেজ ও নিউ গভ. কলেজ খুলে দেওয়া হয়েছে। ক্যাম্পাসগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে ১ জুন বিশ্ববিদ্যালয় খোলারও সিদ্ধান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২১ ঘ.