২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসির তৃতীয় দিনে বহিষ্কার ৫০

এইচএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে সারা দেশে বহিষ্কার হয়েছে ৫০ জন পরীক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 02:36 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে সারা দেশে বহিষ্কার হয়েছে ৫০ জন পরীক্ষার্থী। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মঙ্গলবার ২০০৯ সালের এইচএসসির তৃতীয় পরীক্ষা ( বাংলা প্রথম পত্র) অনুষ্ঠিত হয়। সেইসঙ্গে মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম (ব্যবসায় ব্যবস্থাপনা) এর তৃতীয় পরীক্ষাও অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের হিসাব অনুযায়ী বহিষ্কৃত ৫০ শিক্ষার্থীর মধ্যে ঢাকা বোর্ডে ৭, রাজশাহীতে ১, যশোরে ২ , বরিশালে ১, কুমিল্ল