ঢাকা, এপ্রিল ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আগামী বছরের (২০১০) মধ্যে নবম শ্রেণীতে কম্পিউটার বিষয়কে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার সকালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে এক কর্মশালায় তিনি এ কথা বলেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শিক্ষামন্ত্রী বলেন,"২০১০ সালের মধ্যে নবম শ্রেণীতে কম্পিউটার বিষয়কে বাধ্যতামূলক করা হবে। আগামী দিনে জনগণের দিন বদলের প্রত্যাশা পূরণে জ্ঞান ও প্রযুক্তি হবে অন্যতম হাতিয়ার।"
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কম্পিউটার বিষয়ের মান হবে ৫০ নম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২১৩৩ঘ.
bdnews24