ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। দশটি বোর্ডের অধীনে এ পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ছয় লাখ আঠার হাজার তিনশ' আট জন।
পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কর্তৃপক্ষ।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ শামসুল হক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইতোমধ্যে পরীক্ষার সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোন প্রকার সমস্যা নেই। নকল প্রতিরোধের জন্য যা যা প্রয়োজন সব করা হয়েছে।"
পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন," শিক্ষার্থীরা সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে সতেজ মন নিয়ে পরীক্ষা দেবে এটাই আশা করি।"
এর আগে গত সোমবার শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নকলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন," নকলের ব্যাপারে 'জিরো টলারেন্স' দেখানো হবে। নকল করলে কেউ রেহাই পাবে না।
তিনি সাবধান করে দিয়ে আরো বলেন, যেসব শিক্ষার্থী বা শিক্ষক নকলে যুক্ত থাকবেন তাদের কেন্দ্রে আসার দরকার নেই।
আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম এবং কারিগরী বোর্ডের অধীনে এইচএসসি বিএম (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নতুন বোর্ড দিনাজপুর বোর্ডের অধীনে এবার প্রথমবারের মতো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ দুইশ' গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ করেছে পুলিশ।
পরীক্ষার পরিসংখ্যান
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার এইচএসসি, আলীম ও এইচএসসি বিএম (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছয় লাখ ১৮ হাজার ৩০৮ জন যা গতবারের চেয়ে এক হাজার সাতশ' ১২ জন কম।
এবারের মোট পরীক্ষার্থীর মধ্যে আট বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা চার লাখ ৯৪ হাজার ৮শ' ৩৩ জন।
মাদ্রাসা বোর্ডের আলীম পরীক্ষার্থীর সংখ্যা ৫৯ হাজার ৩শ' ৫৪ জন। কারিগরী বোর্ডের অধীনস্থ এইচএসসি বিএম (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ১শ' ২১জন।
এইচএসসিতে বোর্ড অনুযায়ী আট বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, এক লাখ ৫৩ হাজার ৩শ'৯৮। এছাড়া রাজশাহী বোর্ডে ৭৫ হাজার ৬শ'২৯ জন, কুমিল
bdnews24