২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে শিবির নিষিদ্ধের দাবি স্থানীয় আওয়ামী লীগের

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় এলাকার পাশে বিনোদপুর বাজারে সোমবার বিকেলে এক সমাবেশে তারা এ দাবি জানান। দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেয়ারও দাবি জানান তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 05:12 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় এলাকার পাশে বিনোদপুর বাজারে সোমবার বিকেলে এক সমাবেশে তারা এ দাবি জানান। দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেয়ারও দাবি জানান তারা। এর আগে ছাত্রলীগ-ছাত্র শিবির সংঘর্ষের দিন বিনোদপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের ওপর শিবির ক্যাডাররা সশস্ত্র হামলা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরকে নিষিদ্ধ করার দাবিতে সোমবার বিকেলে ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিনোদপুরসহ আশপাশের এলাকার কয়েক হাজার লোক অংশ নেন। মিছিলকারীরা এলাকার বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এসে সমাবেশ করে। ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রাব্বেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মতিহার থানা কৃষক লীগ সভাপতি জহির উদ্দিন, রাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, মহানগর ছাত্রলীগ সভাপতি আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক জেডু সরকার এবং স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী ও আব্বাস আলী। বিডিনিউজ ঠোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/২৩১৩ ঘ.