ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের দু গ্র"পের সংঘর্ষে সাতজন আহত হয়েছে।
আহতরা হলো, মো. রবিন, ইমরান হোসেন, আপন খান, শাওন রহমান, শহীদুল ইসলাম, সৈকত আকবর ও আতাউর রহমান।
আহতদের স্থানীয় সুমনা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিয়েফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ১১টার দিকে বাণিজ্য অনুষদের সামনে ছাত্রলীগের একদল কর্মী কোন ধরনের উস্কানি ছাড়াই রড, চাপাতি ও লাঠি নিয়ে অন্য একটি গ্র"পের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"
সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিয়েফোর ডটকমকে বলেন, "যারা আজকের ঘটনা ঘটিয়েছে তারা ছাত্রলীগের কেউ নয়। ছাত্রলীগ নামধারী সুবিধাবাদী।"
দলের সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিয়েফোর ডটকমকে বলেন, "কিছু অতি উৎসাহী ছাত্রলীগ কর্মী নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসব ঘটনা ঘটিয়েছে।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী আসাদ বিডিনিউজ টোয়েন্টিয়েফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখতে আমাদের আন্তরিকতার কোন অভাব নেই। তারপরও এগুলো কেন হচ্ছে তা ক্ষতিয়ে দেখব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১২৫২ ঘ.
bdnews24