রাজশাহী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরীক্ষা হওয়ার কথা ছিল ১০ এপ্রিল।
আইবিএসের পরিচালক অধ্যাপক ড. মাহবুবুর রহমান বুধবার সাংবাদিকদের জানান, অনিবার্য কারণে এমফিল ও পিএইচডির ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২৩২৫ ঘ.
bdnews24