২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কামিল চূড়ান্ত পরীক্ষা ১৮ জুন শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসার কামিল শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা আগামী ১৮ জুন থেকে শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 03:54 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ইসলামী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসার কামিল শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা আগামী ১৮ জুন থেকে শুরু হবে। ২০০৬ ও ২০০৭ সালের পরীক্ষা একসঙ্গে হবে বলে রোববার বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা সংক্রান্তএকাডেমিক কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। এ ছাড়া ফাযিল (ডিগ্রী) প্রথম বর্ষ ২১ জুন এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে ২২ জুন থেকে। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার এ টি এম এমদাদ হোসেন জানান, উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিনের সভাপতিত্বে একাডেমিক কমিটির বৈঠকে ফাযিল ও কামিল পরীক্ষার কেন্দ্র নির্ধারণ, পরীক্ষক প্যানেল নির্ধারণ, পরীক্ষা কমিটিসহ মাদ্রাসা সংক্রান্ত আরও কিছু সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুস সাত্তার, রেজিস্ট্রার ড. মসলেম উদ্দিন ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ আলী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৩ ঘ.