২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ছাত্রলীগের সংঘর্ষে ১২ জন আহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 07:25 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। (বিস্তারিত) ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠনটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার দুই গ্র"পের মধ্যে সংঘর্ষের পরদিন এ ঘটনা ঘটল। আহতরা হলেন- সভাপতি গ্র"পের মিজানুর রহমান, শাওন আহমেদ, জামাল হোসেন ও সালাউদ্দিন কামাল এবং সাধারণ সম্পাদক গ্র"পের গাফ্ফার হোসেন, আরিফুর রহামান, সোহেল রানা, বাবু রায়, ফারুক চৌধৈুরী, মেজবাহ উদ্দিন, শহীদ আহম্মেদ ও আবুল কালাম। এদেরকে স্থানীয় সুমনা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ গ্র"পের কর্মীরা মহড়া দিয়ে কলাভবনের সামনে আসে। একইসময়ে সভাপতি কামরুল হাসান রিপন গ্র"পের কর্মীরা শহীদ মিনার থেকে মহড়া দিয়ে কলাভবনের সামনে এলে দু'গ্র"পের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক চেষ্টা করেছি।" বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রিপন বলেন, "কিছু সুবিধাবাদী কর্মী নিজেদের স্বার্থ হাসিলের জন্য আজকের (শনিবার) ঘটনা ঘটিয়েছে।" সাধারণ সম্পাদক সাঈদ বলেন, "ঘটনার সময় আমি ক্যাম্পাসে ছিলাম না। তাই কিছু বলতে পারছি না।" বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মেজবাহ উদ্দিন বলেন, "আমরা ক্যাম্পাসে শান্তি চাই। পুলিশকে বলেছি, দোষীদের যেন ছাড় দেওয়া না হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/এমএসবি/১৫২১ ঘ.