২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে আবার ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মীর মশাররফ হোসেন হলে আধিপত্য নিয়ে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2009, 06:01 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মীর মশাররফ হোসেন হলে আধিপত্য নিয়ে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ছাত্রলীগের পলাশ-জিহান গ্র"পের কর্র্মীরা প্রীতম-সাব্বির গ্র"পের নেতাকর্মীদের ওপর রাম-দা, রড, লাঠি ও হকিস্টিক দিয়ে হামলা চালায়। এতে নৃবিজ্ঞান বিভাগের বেলাল (৩৩তম ব্যাচ), অর্থনীতি বিভাগের সুব্রত (৩৫তম ব্যাচ), রনি ও লিটন (৩৬তম ব্যাচ), পদার্থ বিজ্ঞান বিভাগের রিমন (৩৬তম ব্যাচ), বাংলা বিভাগের রবিনসহ (৩৬তম ব্যাচ) কমপক্ষে দশজন আহত হয়। এ সময় হামলাকারীরা হলের অন্তত সাত-আটটি রুম ভাঙ্গচুর করে। হলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গত ১৭ ফেব্র"য়ারি ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এ ব্যাপারে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জুনিয়র কর্মীদের ব্যক্তিগত কারণে এ ঘটনা ঘটেছে। এর সঙ্গে ছাত্রলীগের কোনো নেতার সম্পৃক্ততা নেই।" বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক মো. আরজু মিয়া সাংবাদিকদের বলেন, "তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।" গত ১০ মার্চ ওই হলের প্রীতম-সাব্বির গ্র"পের নেতাকর্মীরা পলাশ-জিহান গ্র"পের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের হল থেকে বের করে দেয়। ওই সময় কমপক্ষে ১৫ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১২০৫ ঘ.