ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে আধিপত্য নিয়ে শুক্রবার ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ ছাত্রকে আটক করেছে সাভার থানা পুলিশ। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে আহত হয় অন্তত দশজন।
আটক করা হয়েছে ইতিহাস বিভাগের (৩৬তম ব্যাচ) তোফা ও আরিফ, সরকার ও রাজনীতি বিভাগের (৩৪তম ব্যাচ) সাহের, পরিসংখ্যান বিভাগের (৩৪তম ব্যাচ) সজীব, ভূগোল ও পরিবেশ বিভাগের (৩৬তম ব্যাচ) শাওনকে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মীর মশাররফ হোসেন হলে দু'ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। তবে কোনো কিছু পাওয়া যায়নি। পরে হামলার সঙ্গে জড়িত সন্দেহে এ পাঁচজনকে আটক করা হয়।
তিনি বলেন, আটক ছাত্রদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ কর্তৃপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক মো. আরজু মিয়া সাংবাদিকদের বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে ভোর সাড়ে চারটার দিকে মীর মশাররফ হোসেন হলে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের পলাশ-জিহান গ্র"পের নেতা-কর্র্মিরা প্রীতম-সাব্বির গ্র"পের নেতা-কর্মিদের ওপর রাম-দা, রড, লাঠি ও হাকিস্টিক নিয়ে হামলা চালায়। ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ভাঙ্গচুর করা হয় সাত-আটটি কক্ষও।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তাদের মধ্যে ছয়জন হলো নৃবিজ্ঞান বিভাগের বেলাল (৩৩তম ব্যাচ), অর্থনীতি বিভাগের সুব্রত (৩৫তম ব্যাচ), রনি ও লিটন (৩৬তম ব্যাচ), পদার্থ বিজ্ঞান বিভাগের রিমন (৩৬তম ব্যাচ), বাংলা বিভাগের রবিন (৩৬তম ব্যাচ)। বাকি চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হলে আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দফা সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গত ১৭ ফেব্র"য়ারি ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।
এ ব্যাপারে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুনিয়র কর্মিদের ব্যক্তিগত কারণে এ ঘটনা ঘটেছে। এর সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা জড়িত নন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/টিআর/এইচএ/২০০৫ ঘ.
bdnews24