২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী পলিটেকনিকে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ সভাপতি আহত

রোববারের সংঘর্ষের জের ধরে সোমবার বিকেলে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 06:06 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

রাজশাহী, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববারের সংঘর্ষের জের ধরে সোমবার বিকেলে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ছাত্রলীগের নিজাম গ্র"পের সঙ্গে হাতেম গ্র"পের সংঘর্ষে হাতেম সমর্থক জাহিদুল গুরুতর জখম হন। তিনিও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন বিকেল তিনটার দিকে ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় ছাত্রলীগে তার প্রতিপক্ষ হাতেম আলীর নেতৃত্বে ৮/১০ জন সশস্ত্র ছাত্রলীগ কর্মী রামদা দিয়ে নিজামের ওপর হামলা করে। এতে তার দুই হাতসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে নিজামের সমর্থকরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলেও জানান তিনি। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ইনস্টিটিউটের অধ্যক্ষ জয়নাল আবেদীন বলেন, "উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।" এ ব্যাপারে রাজশাহী মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জেডু সরকার বলেন, "ছাত্রলীগের একটি অংশকে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের মদদ দেওয়ার ফলে এ হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৬ ঘ.