২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ঘটনায় ১৯৯ শিবির নেতা-কর্মীর আগাম জামিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় দায়ের করা পাঁচটি মামলায় ইসলামী ছাত্রশিবিরের ১৯৯ নেতা-কর্মীকে দুই মাসের অন্তর্বর্তী আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 12:46 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় দায়ের করা পাঁচটি মামলায় ইসলামী ছাত্রশিবিরের ১৯৯ নেতা-কর্মীকে দুই মাসের অন্তর্বর্তী আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে কেন তাদের স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না আগামী ছয় সপ্তাহের মধ্যে তার কারণ দর্শাতে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৯৯ শিবির নেতা-কর্মীর জামিন আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। এই ১৯৯ জনের মধ্যে রয়েছেন ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম, ওয়ার্ড শিবির নেতা আবদুস সামাদ। আদালতে তাদের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও অ্যাডভোকেট তাজুল ইসলাম। গত ১১ ও ১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় রাজশাহীর মতিহার থানায় ছাত্রশিবির নেতা কর্মীদের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এইচএ/১৮৪৫ঘ.