২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে শিবিরের আরও চার কর্মীকে পিটুনি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের আরও চার কর্মীকে পিটিয়েছে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা। পরে তাদের প্রক্টরের কাছে সোপর্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 05:36 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের আরও চার কর্মীকে পিটিয়েছে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা। পরে তাদের প্রক্টরের কাছে সোপর্দ করা হয়। শিবির কর্মীরা হলেন ইতিহাস বিভাগের আরিফুজ্জামান, সরকার ও রাজনীতি বিভাগের জয়নাল, ভূগোল ও পরিবেশ বিভাগের মাহবুব এবং পদার্থ বিজ্ঞান বিভাগের মেহেদী হাসান। আরিফুজ্জামান ও জয়নালকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দু'জনকে জাবি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। মঙ্গলবার গভীর রাতে জাবির শহীদ সালাম বরকত হলে তাদের মারধর করা হয়। এর আগে গত ২০ মার্চ ছাত্রলীগ ও সাধারণ ছাত্ররা ছয় শিবির কর্মীকে পিটুনি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২৩২৮ ঘ.