ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দু গ্র"পের সংঘর্ষের জের ধরে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
একইসঙ্গে সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে। বিকেল চারটার মধ্যে কর্তৃপক্ষের নিদের্শ মেনে হোস্টেল ছেড়েছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন লিটন হায়দার।
এই ঘটনায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা আবুল কালাম আসাদ রাজীবকে বিকাল সোয়া ৪ টায় সম্মিলিত সামরিক হাসপাতালের স্থানান্তর করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ ডা. কাজী দীন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার রাত ১২টার দিকে ফজলে রাব্বি হোস্টেলে ছাত্রলীগের দু গ্র"পের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে ২৫-৩০ জন আহত হয়। তবে সংঘর্ষের কারণ স্পষ্ট নয়। ।"
তিনি জানান, রাতের ঘটনার পর সকালে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক ডেকে এমবিবিএস'র সকল ক্লাশ ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পোস্ট গ্রাজুয়েটের সব পরীক্ষা চলবে।
অধ্যক্ষ বলেন, "পরিস্থিতি বিবেচনা করে একাডেমিক কাউন্সিল ছাত্রছাত্রীদের আজ (মঙ্গলবার) বিকেল চারটার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়। তবে বিদেশি শিক্ষার্থীরা হোস্টেলে অবস্থান করতে পারবেন।"
আহতদের মধ্যে ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজীবের অবস্থা খুবই আশঙ্কাজনক জানিয়ে কাজী দীন মোহাম্মদ বলেন, "এরই মধ্যে তার দেহে বেশ কয়েকবার অস্ত্রোপচার করা হয়েছে। সকালে তাকে ঢামেক হাসপাতালের আইসিইউ'তে রাখা হয়। রাজীব ছাড়াও অন্তত ১৫ জন হাসপাতালে ভর্তি রয়েছে।"
তিনি বলেন, "এ ঘটনায় অধ্যাপক মুহিউদ্দীন আহমেদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, ডা. আব্দুল আল মামুন এবং ডা. মোহাম্মদ বেলাল আলম। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।"
অধ্যক্ষ বলেন, "রাতে বহিরাগতরা হামলা চালিয়েছিল বলে রাজীব গ্র"পের লোকজন অভিযোগ করেছে। এখন পরিস্থিতি থমথমে। উত্তেজনা বিরাজ করছে। আমাদের আবেদনের প্রেক্ষিতে কলেজ ও হোস্টেলগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।"
দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে আসা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাংসদ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সবাই আমাদের ছেলে। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিজানুর রহমান নিজেকে ছাত্রলীগের ঢাকা মেডিকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক দাবি করে জানান, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি তার কক্ষ থেকে বের হয়ে সাধারণ সম্পাদক রাজীবের কক্ষে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ করে ২০/২৫ জন বহিরাগত যুবক লাঠি, রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় তারা সেখানে ৬/৭ জন ছিলেন। যুবকদের সঙ্গে ছাত্রলীগের জনি, বনি ছিল। তবে তারা কাউকে আঘাত করেনি।
তিনি জানান, যুবকরা তাকে এবং আশেপাশের সবাইকে পেটাতে থাকে। তারা রাজীবকেও বেধড়ক পেটায়। হামলায় সে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে আর কিছুই তার মনে পড়ছে না বলে জানান তিনি।
মিজান অভিযোগ করেন, দীর্ঘদিন বিদেশে থেকে বিদ্যুত বড়
bdnews24