চট্টগ্রাম, মার্চ ০২(বিডিনিউজ ২৪ ডটকম)--- চট্টগ্রাম বিশ্ববিদালয়ের ইন্সটিটিউট অব ফরেস্ট্রি'র অধ্যাপক ড. মো. জসিম উদ্দিনকে আবার প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু ইউসুফ এ নিয়োগ দেন।
এর আগে গত জানুয়ারি মাসে ছাত্রলীগের উপাচার্যবিরোধী আন্দোলনের সময় অধ্যাপক জসিম উদ্দিন পদত্যাগ করেছিলেন। এরপর ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ইসলাম একমাস দায়িত্ব পালনের পর ফেব্র"য়ারি দ্বিতীয় সপ্তাহে পদত্যাগ করেন।
প্রক্টরিয়াল বডিতে আগের নিয়োগ পাওয়া আরও পাঁচ শিক্ষক সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক জসিম উদ্দিন সোমবার বিকালে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "নতুন প্রশাসনকে সহায়তা করতে আবার দায়িত্ব নিয়েছি। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এসকে/২০০০ঘ.
bdnews24