ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন (ইস্কাটন) মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা সোয়া ৬টায় সাধারণ সভা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএল/এমএসবি/১৬২৯ ঘ.
bdnews24