চট্টগ্রাম, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মামুন গ্র"পের দুইটি উপ-গ্র"পের মধ্যে বুধবার দুপুরে সংঘর্ষে পুলিশসহ ১২ জন আহত হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের বগি ভিত্তিক এ দু'টি অংশ রিয়েল ও তারেক গ্র"প নামে পরিচিত।
আহত সাকিব (প্রাণিবিদ্যা), অভি (সমাজতত্ব), মিথুন (পদার্থবিদ্যা), হিমেল, নুরুজ্জামান, শিপন ও এক্রামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া রাজনীতি বিজ্ঞান বিভাগের শরীফসহ অপর আহতরা কোথায় ভর্তি হয়েছে তা জানা যায়নি।
আহত পুলিশের মধ্যে রয়েছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এবং আরও একজন। অপরজনের নাম জানা যায়নি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল স্টেশনের সামনের কটেজ এলকা থেকে তিনটি রামদা উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে শাকের নামের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের একজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগির ভিত্তিতে মামুন গ্র"পের দুটি অংশ হল রিয়েল ও তারেক গ্র"প। রিয়েল গ্র"প নিয়ন্ত্রিত কয়েকটি বগির অন্যতম হচ্ছে 'সিএফসি' নামের একটি বগি। অপরদিকে তারিক গ্র"প নিয়ন্ত্রণ করে 'ভিএক্স', 'অলওয়েজ'সহ আরও কয়েকটি বগি।
কয়েকদিন আগে রিয়েল গ্র"পের এক ছাত্রের সঙ্গে তারিক গ্র"পের আরেক ছাত্রের কথা কাটাকাটি হয়। এ নিয়ে কয়েকদিন থেকে উত্তেজনা চলছিল।
বুধবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশনের একটি সেলুনে চুল কাটানোর সময় গায়ে চুল পড়া নিয়ে এ দু'গ্র"পের সংঘর্ষ শুরু হয়। চলে এক ঘণ্টা।
পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি শান্ত বলে জানান পুলিশ কর্মকর্তা।
প্রক্টর মো. জসীম উদ্দিন বলেন, "পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যারা ঘটনার সঙ্গে জড়িত আজ রাতের মধ্যে তাদের চিিহ্নত করে ব্যবস্থা নেওয়া হবে।"
ছাত্রলীগের চবি শাখার সাধারণ সম্পাদক এরশাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক বদরুল আলম বিদ্যুৎ জানান, ঘটনার সঙ্গে যারা জড়িত তারা ছাত্রলীগের কেউ নন। ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে যারা এটা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংঘর্ষের সময় রিয়েল ও তারেক কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিল না বলে উল্লেখ করে বিদ্যুৎ বলেন, "তাদের গ্র"পের জুনিয়র ছেলেরা এটা করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/ডিডি/
bdnews24