রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরও তিনজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে প্রক্টরিয়াল বডির সদস্য সংখ্যা দশ জনে উন্নীত হলো।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া উপাচার্যের সঙ্গে পরামর্শ করে মঙ্গলবার এ তিন সহকারীকে নিয়োগ দেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন- জান্নাতুল ফেরদৌস (সমাজকর্ম), শায়খুল ইসলাম মামুন জিয়াদ (ইতিহাস) এবং প্রভাষ কুমার কর্মকার (পরিসংখ্যান)।
মঙ্গলবার দুপুরে তারা দায়িত্ব গ্রহণ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৩ ঘ.
bdnews24