জবি, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০০৯ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের জবি প্রতিনিধি গোলাম মোস্তফা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনকণ্ঠের জবি প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ। সহ-সভাপতি হয়েছেন বাংলাদেশ সময়ের ওবায়েদুল্লা খান সানি। মোট ৫টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী আসাদ এবং দিগন্ত টেলিভিশনের নিউজ প্রডিউসার কাজী মোস্তাফিজুর রহমান।
এদিকে নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জবি ছাত্রদল, জবি ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯১৭ঘ.
bdnews24