রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় জাসদ ছাত্রলীগের সভাপতি তৈমুর ফারুক তুষারকে পুলিশ বৃহস্পতিবার আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
রাবি ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান রনির ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাকে আটক করা হয়। কিন্তু জামিনের কাগজপত্র থাকায় দু'ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।
তুষার জানান, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেট থেকে মতিহার থানা পুলিশ তাকে আটক করে। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। কিন্তু জামিনের কাগজপত্র থাকায় পুলিশ তাকে দুপুর একটার দিকে ছেড়ে দেয়।
মতিহার থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম খান সাংবাদিকদের জানান, আরিফুজ্জামান রনির ওপর হামলার ঘটনায় তুষারকে আসামি করে দায়ের করা মামলায় তাকে আটক করা হয়। জামিনে থাকায় তুষারকে ছেড়ে দেওয়া হয়।
এক সপ্তাহ আগে রনির ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় রনি তুষারসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এইচএ/০০৫২ ঘ.
bdnews24