২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে দিনব্যাপী পাখিমেলা শুক্রবার

প্রতিবছরের মত এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাখিমেলা বসছে আগামীকাল শুক্রবার। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 12:20 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতিবছরের মত এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাখিমেলা বসছে আগামীকাল শুক্রবার। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত মেলায় আন্ত:বিশ্ববিদ্যালয় পাখিদেখা ও পাখিচেনা প্রতিযোগিতা (অডিও-ভিডিও এর মাধ্যমে), পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী, টেলিস্কোপ দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ এবং পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, পাখি বিষয়ক উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। উদ্বোধনের আগে সকাল সাড়ে ৭টায় আন্ত:বিশ্ববিদ্যালয় পাখিদেখা প্রতিযোগিতার মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মফিজুল কবির। তিনি জানান, ২০০১ সাল থেকে ক্যাম্পাসে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৮ ঘ.