২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ভারপ্রাপ্ত প্রক্টর নিয়োগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. আরজু মিয়াকে ভারপ্রাপ্ত প্রক্টর নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 10:18 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. আরজু মিয়াকে ভারপ্রাপ্ত প্রক্টর নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে নিয়োগ দেয়। ভারপ্রাপ্ত প্রক্টর নিয়োগের সতত্যা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "প্রক্টর অধ্যাপক মো. নাসির উদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে বুধবার কর্তৃপক্ষের কাছে অব্যাহতি চান। এর পরিপ্রেক্ষিতে সহকারী প্রক্টর অধ্যাপক আরজুকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।" ২০০৮ সালের ৩১ ডিসেম্বর ইতিহাস বিভাগের অধ্যাপক নাসির উদ্দিনকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। একইসঙ্গে সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছিল যথাক্রমে রসায়ন বিভাগের অধ্যাপক মো. আরজু মিয়া, আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফী, কম্পিউটার এন্ড ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী, সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক কে এম মহিউদ্দিনকে। বিশ্ববিদ্যালয়ে তারা সবাই আওয়ামী পন্থী শিক্ষক হিসেবে পরিচিত। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬০৭ ঘ.