জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে মঙ্গলবার শোক র্যালি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরের নেতৃত্বে সকাল ১০ টায় পুরাতন কলাভবন থেকে র্যালিটি বের হয়।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় র্যালি।
সমাবেশে উপাচার্য বিশেষ ট্রাইবুনালে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুবিচার নিশ্চিত করার আহ্বান জানান।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।
শোক র্যালিতে আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবদুল হাই, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতিসহ শিক্ষক কর্মকর্তা কর্মচারি ও শিক্ষার্থীরা।
বিডিনিউজ ২৪ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/ ১৫১১ ঘ.
bdnews24