২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ মার্চের এসএসসি পরীক্ষা ১৬ মার্চ

আগামী ১০ মার্চ অনুষ্ঠেয় এসএসসি ও দাখিল পরীক্ষা ১৬ মার্চ অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 11:22 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- আগামী ১০ মার্চ অনুষ্ঠেয় এসএসসি ও দাখিল পরীক্ষা ১৬ মার্চ অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে। এতে বলা হয়, অনিবার্য কারণে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় এসএসসি ও দাখিল পরীক্ষা ১০ মার্চের বদলে ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। তবে সময়সূচি অপরিবর্তিত থাকবে। বিডিনিউজ ২৪ ডটকম/কিউএইচ/এজে/টিআর/১৭১১ঘ.