২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলছে বৃহস্পতিবার

ছাত্র-পুলিশ সংঘর্ষের পর অনিদিষ্টকালের জন্য বন্ধ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 09:12 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

জবি, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র-পুলিশ সংঘর্ষের পর অনিদিষ্টকালের জন্য বন্ধ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলছে বৃহস্পতিবার। ২৭ জানুয়ারি হল উদ্ধারসহ আট দফা দাবি আদায়ে বিক্ষোভ করার সময় ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাস ও পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এ দিকে জবির নতুন উপাচার্য হিসেবে সকালে দায়িত্বগ্রহণ করেছেন ড. মেজবাহ উদ্দিন এবং কোষাধ্যক্ষ হিসেবে ড. শওকত জাহাঙ্গীর। সকালে তারা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে তাদের দায়িত্ব বুঝে নেন। এরপর উপাচার্য ও কোষাধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/