ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ভূতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র খায়রুল হাসান জুয়েলকে সাময়িকভাবে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
গত ১৩ ফেব্র"য়ারি ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষক ড. মোহাম্মদ ইলিয়াস আলীকে লাঞ্ছিত করা হয়।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তাদের সুপারিশের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়।
খায়রুল ইসলাম জুয়েলের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগ নেতাকর্মীরা সোমবার মধ্যরাতে ঢাবির বিভিন্ন হলে বিক্ষোভ মিছিল করে।
কিছুসংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে গিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তবে নতুন উপাচার্য এখনও বিশ্ববিদ্যালয় নির্ধারিত বাসভবনে ওঠেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/জিএমএ/আরবি/টিআর/এসকে/০০৩৬ঘ.
bdnews24