২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি ও সমমানের পরীক্ষা রোববার শুরু

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রোববার শুরু হচ্ছে ২০০৯ সালের এসএসসি পরীক্ষা। একইসঙ্গে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাও শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2009, 08:37 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রোববার শুরু হচ্ছে ২০০৯ সালের এসএসসি পরীক্ষা। একইসঙ্গে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাও শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর দেশের আটটি শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে ২৬ হাজার ২৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ লাখ ৬৩ হাজার ৪৮৪ জন পরীক্ষার্থী নিচ্ছে। গতবারের চেয়ে এবার ৫০ হাজার ১৮৩ জন বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গতবার মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ১৩ হাজার ৩০১ জন। এবারে আট বোর্ডে এসএসসি পরীক্ষা দেবে আট লাখ এক হাজার ৭০৯ জন শিক্ষার্থী । এর মধ্যে ৪ লাখ ৫হাজার ৬২০ জন ছাত্র এবং ৩ লাখ ৯৬ হাজার ৮৯ জন ছাত্রী। এসএসসিতে ১ লাখ ৮৩ হাজার ৩৩২ জন বিজ্ঞান বিভাগে, ৩ লাখ ৪৭ হাজার ১৫৩ জন মানবিকে এবং ২ লাখ ৭১ হাজার ২২৪ জন ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) শাখা থেকে পরীক্ষায় অংশ নেবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আট বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৪০ হাজার ১৯৮ জন, রাজশাহী বোর্ডে এক লাখ ১৪ হাজার ৯৭৪ জন, কুমিল্ল