ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- পিলাখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী শনিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শুক্রবারের পরীক্ষা স্থগিত করার কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় দুটির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, 'অনিবার্য কারণবশত' শনিবারের সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'ঘ' ইউনিটের মৌখিক পরীক্ষার সময় সূচিতেও পরির্বতন আনা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী ১ মার্চ সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানবিক শাখার মেধা তালিকার ১ থেকে ২০০ এবং দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মেধা তালিকার বাকিদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
একই দিন দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত বিজ্ঞান শাখার মেধা তালিকার ৮৫১ থেকে ১১০০ পর্যন্ত উর্ত্তীণদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার অনুষ্ঠেয় এইচএসসি, বিএ/বিএসএস, এমএড, এমবিএ, সিমপা, সিমবা প্রোগ্রামের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/পিসি/টিআর/এএল/১৮৩০ ঘ.
bdnews24