রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টা নিয়োগ করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান এ নিয়োগ দেন।
নবনিযুক্ত প্রক্টর হলেন- রসায়ন বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া।
তার ছয় সহকারী হলেন- সৈয়দ মহিউদ্দিন আব্দুস ছালাম (ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি), আশরাফুজ্জামান (ইসলামিক স্ট্যাডিজ), মোসলেহ উদ্দিন (ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি), মুসতাক আহমেদ (গণযোগাযোগ ও সাংবাদিকতা), তারেক নূর (রাষ্ট্রবিজ্ঞান) এবং রেজাউল করীম (ভাষা ও সংস্কৃত)।
দায়িত্ব গ্রহণের পর প্রক্টর ড. চৌধুরী উপাচার্যের সঙ্গে পরামর্শ করে ছয় সহকারী প্রক্টরকে নিয়োগ দেন।
অপরদিকে ছাত্র উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপুকে।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান এবং নবনিযুক্তরা নিয়োগের বিষয়টি বিডিনিউজ ২৪ ডটকমকে নিশ্চিত করেছেন।
শনিবার দুপুরে প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেছে বলে তারা জানান।
দায়িত্ব নেওয়ার পর প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং ছাত্র উপদেষ্টা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহযোগিতা চেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি এবং বিভিন্ন সংগঠনের নেতারা নবনিযুক্ত প্রক্টরিয়াল বডির সদস্য এবং ছাত্র উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৯ ঘ.
bdnews24