২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা স্থগিত হলেও ঢাবিতে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার চলবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ মার্চ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হলেও ভর্তিচ্ছু প্রার্থীদের সাক্ষাতকার চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 03:45 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ মার্চ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হলেও ভর্তিচ্ছু প্রার্থীদের সাক্ষাতকার চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক আশরাফ আলী খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়, প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার ঘোষিত সময়সূচী অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। বিডিনিউজ ২৪ ডটকম/এএনএস/টিআর/২১৩৬ঘ.