২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ৮৮.৮৪%

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণের হার ৮৮ দশমিক ৮৪ শতাংশ। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 08:28 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণের হার ৮৮ দশমিক ৮৪ শতাংশ। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ হয়। ফলাফল িি.িফঢ়ব.মড়া.নফ - এ ঠিকানায় পাওয়া যাবে। গত ২১, ২২ ও ২৪ নভেম্বর সারাদেশের ৫ হাজার ৩৪৩টি কেন্দ্রে ১৯ লাখ ৮০ হাজার ১৮০ শিশু প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৯ হাজার ৯৮৪ জন ছাত্র এবং ছাত্রী ১০ লাখ ৭০ হাজার ১৯৬ জন। বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম, পরিবেশ পরিচিত বিজ্ঞান ও পরিবেশ পরিচিতি সমাজ- এ ৬টি বিষয়ে পরীক্ষা হয়। দেশের বাইরে সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, কাতারের দোহা ও লিবিয়ার ত্রিপোলি কেন্দ্রেও এ পরীক্ষা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৪২০ ঘ.