২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে ৩ দিনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 05:45 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। 'ক্ষুদ্র হলেও তাৎপর্যপূর্ণ' শ্লোগান নিয়ে এ উৎসব আয়োজন করছে ক্যাম্পাসের সংগঠন 'চোখ ফিল্ম সোসাইটি'। তিনদিনে ১৩টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে বলে সাসাইটির সভাপতি মামরুল ইসলাম জানান। তিনি বলেন, সোমবার সন্ধ্যা ৬টায় নতুন অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আধ্যাপক ড. মো. সালেহউদ্দিন। অনুষ্ঠানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান ড. মুহম্মদ জাফর ইকবালসহ কয়েকজন স্বল্প দৈঘ্য চলচ্চিত্র পরিচালক উপস্থিত থাকবেন। প্রদর্শনীর প্রথম দিন দেখানো হবে ডেট লাইন বাংলাদেশ, ঈশ্বরের কাছে খোলা চিঠি, ইনোসেন্ট ফেইস ও মানুষ কয়টা আসছে চলচ্চিত্রগুলো। দ্বিতীয় দিন মঙ্গলবার দেখানো হবে শিকড়, জলছাপ, স্নোর ও ব