২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের সম্মানিত ব্যক্তিতে পরিণত করতে চাই: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা বাড়ানোর আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের সর্বোচ্চ বেতনভোগী ও সম্মানিত ব্যক্তিতে পরিণত করতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 08:25 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

গোপালগঞ্জ, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা বাড়ানোর আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের সর্বোচ্চ বেতনভোগী ও সম্মানিত ব্যক্তিতে পরিণত করতে চান তিনি। রোববার গোপালগঞ্জের কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল করা হবে বলেও মন্ত্রী জানান। তিনি বলেন, "মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা দিয়ে নতুন প্রজন্মকে আধুনিক, বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে। তখন তারাই ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত বাংলা গড়ে তুলবে।" কোটালীপাড়ার পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ কবীর হোসেন, স্কুলের প্রধান শিক্ষক নন্দ কুমার গুপ্ত বক্তব্য রাখেন। শিক্ষামন্ত্রী কোটালীপাড়া উপজেলার ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ, কাজী মন্টু কলেজ, শেখ আদর্শ কলেজ, ভাঙ্গারহাট হাজরাবাড়ী টিকারাবাড়ী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এর আগে শনিবার শিক্ষামন্ত্রী টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান কলেজ পরিদর্শন করে শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারি করণের ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২০ ঘ.