২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির সমাবর্তনে নিবন্ধনের সময় বেড়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে অংশ নেওয়ার আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 12:42 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে অংশ নেওয়ার আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক (রেজিস্ট্রার) আবু বকর সিদ্দিক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। আবেদনপত্র প্রশাসনিক ভবনে নিবন্ধকের কার্যালয় থেকে সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এর আগে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় ছিলো ১ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ২০০৬ সালে অনুষ্ঠিত তৃতীয় সমাবর্তনে যে সব বিভাগের স্নাতক (সম্মান), স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রির ফলাফল প্রকাশিত না হওয়ার কারণে অন্তর্ভুক্ত হয়নি এবং ২০০৬ সালের ৩ ফেব্র"য়ারি থেকে এ বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে যাদের ফলাফল প্রকাশিত হয়েছে তারা সমাবর্তনে অংশ নিতে পারবে। নিবন্ধন ফি ধরা হয়েছে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে আলাদাভাবে ১ হাজার টাকা, স্নাতক ও স্নাতকোত্তর উভয় ডিগ্রি একত্রে ১ হাজার ৫০০ টাকা, এমফিল ২ হাজার এবং পিএইচডি দুই হাজার ৫০০ টাকা। আগামী ৩০ জানুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮২৮ ঘ.