২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে আহত ৭

শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 08:34 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় সাতজন আহত হন। এদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সুজন (২৩) নামের এক ছাত্র চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিদের নাম জানা যায়নি। রাউজান থানার ওসি নিখিল মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে আগে কারা ফুল দেবে এ নিয়ে ছাত্রলীগের দু'টি গ্রুপের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় ১০/১৫ মিনিট পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত বলে দাবি করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক চুয়েটের এক শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাওজানের আওয়ামী লীগ সাংসদ ফজলে করিম সমর্থিত আদর গ্রুপ এবং পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাসান মাহমুদ সমর্থক আব্দুল গণি গ্রুপ ক্যাম্পাসে সক্রিয় আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০২১৯ঘ.