২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবির 'ঘ' ইউনিটের পরীক্ষা শুক্রবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষের 'ঘ' ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় শুরু হবে। পরীক্ষা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 09:15 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষের 'ঘ' ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় শুরু হবে। পরীক্ষা চলবে বিকাল ৫টা পর্যন্ত। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এবার 'ঘ' ইউনিটে ৩৬৬টি আসনের বিপরীতে ২১হাজার ৩৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (িি.িলহঁহর.হবঃ) পাওয়া যাবে। আসনবিন্যান- রোল নম্বর ৫০০০০২-৫০৬৯৫৫ ইডেন মহিলা কলেজ (আজিমপুর, ঢাকা), ৫০৬৯৫৬-৫০৮৮০৯ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ৫০৮৮১০-৫১২২৮১ ঢাকা কলেজ, ৫১২২৮২-৫১৪৬২৪ সরকারি কবি নজরুল কলেজ, ৫১৪৬২৫-৫১৬৭৬৮ শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ (লক্ষ্মীবাজার, ঢাকা) এবং ৫১৬৭৬৯-৫৫০০০৬ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এফএফ/১৫০৯ ঘ.