নোয়াখালী, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনপত্র জমা দেওয়ার সময় আগামী ১৫ ডিসেম্বর ২০০৯ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
আবেদনপত্র জমার সময় বাড়লেও ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখ আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৫ ঘ.
bdnews24