২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইইআরে ভর্তি ফরম বিতরণ শুরু বৃহস্পতিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হচ্ছে বৃহস্পতিবার। টিএসসির জনতা ব্যাংকে এ ফরম পাওয়া যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 05:31 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হচ্ছে বৃহস্পতিবার। টিএসসির জনতা ব্যাংকে এ ফরম পাওয়া যাবে। এ ব্যাপারে ইনস্টিটিউটের ভর্তি কমিটির প্রধান অধ্যাপক মোঃ আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) থেকে ভর্তির আবেদন পত্র বিতরণ শুরু হবে। চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। আবেদন পত্র পূরণ করে ইনস্টিটিউটের নিচতলায় ৫ নম্বর কক্ষে জমা দিতে হবে। ৭ জানুয়ারি পর্যন্ত প্রতি কর্মদিবসে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আবেদন পত্র জমা নেওয়া হবে।" তিনি আরো জানান, চলমান শিক্ষাবর্ষে আইইআরে আসন বাড়িয়ে ১৫০ থেকে ১৬০ করা হয়েছে। এর মধ্যে বিজ্ঞান থেকে আসা শিক্ষার্থীদের জন্য ৯৫টি, মানবিক থেকে আসা শিক্ষার্থীদের জন্য ৪৫টি এবং ব্যবসায় শিক্ষা থেকে আসা শিক্ষার্থীদের জন্য ২০টি আসন বরাদ্দ রয়েছে। এ বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আইইআরে ভর্তির আবেদন পত্র সংগ্রহ করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ'র যোগফল বিজ্ঞানের ক্ষেত্রে অন্তত ৮, মানবিকের ক্ষেত্রে ৭, ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে ৭ দশমিক ৫ থাকতে হবে। ও-লেভেল ও এ-লেভেলের মোট ৭টি বিষয়ের অন্তত ৪টিতে বি-গ্রেড ও ৩টি বিষয়ে অন্তত সি-গ্রেড প্রাপ্তরাও আবেদন করতে পারবে। আগামী ২২ জানুয়ারি সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০ জানুয়ারি আসন বিন্যাস আইইআরের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩১৭ ঘ.