২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মীজানুর রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ও 'গ' ইউনিটে ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. আব্বাস আলী খান এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা পরীক্ষা-কেন্দ্র পরিদর্শন করেন। এ বছর 'গ' ইউনিটের অধীনে ৯ শ' আসনের জন্য প্রায় ২৮ হাজার পরীক্ষার্থী ১৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এ ইউনিটের অধীনে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৮টি বিভাগ (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসস বিভাগ, মার্কেটিং বিভাগ, ফিন্যান্স বিভাগ, ব্যাংকিং বিভাগ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১০০ ঘ.