সিলেট, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ হয়েছে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এস.ইউ.ডি.এস) আয়োজিত ৩য় এস.ইউ.ডি.এস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০০৯।
"রুদ্ধ নগরীর কথা নয়, আজ স্বপ্ন নির্মাণের গল্প" স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় রানার্সআপ হয়।
সেরা বক্তা নির্বাচিত হন শাবিপ্রবি '৭১ দলের দলনেতা সাইদ তাশনীম মাহমুদ। ফাইনালের আগে হয় বারোয়ারী বিতর্ক । এতে চ্যাম্পিয়ন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্লাবন গঙ্গোপাধ্যায়।
শুক্রবার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা সি এম শফি সামি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন বিতর্ক প্রতিযোগিতার মত অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের একটি ইতিবাচক ভাবমূর্তি সকলের সামনে তুলে ধরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ প্রতিযোগিতার অনলাইন মিডিয়া পার্টনার ছিল। অন্য মিডিয়া পার্টনারের মধ্যে ছিল চ্যানেল আই, দৈনিক উত্তরপূর্ব ও রেডিও ফূর্তি। কো-স্পন্সর হিসেবে ছিল টমি মিয়া'স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং আইমা বাংলাদেশ লিমিটেড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এসকে/২২৪৩ঘ.
bdnews24