২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির 'ক' ইউনিটের পরীক্ষার ফলাফল শনিবার ঘোষণা করা হয়েছে। এতে ১৩ হাজার ৪০২ জন উত্তীর্ণ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির 'ক' ইউনিটের পরীক্ষার ফলাফল শনিবার ঘোষণা করা হয়েছে। এতে ১৩ হাজার ৪০২ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে সাড়ে ৩ হাজার পরীক্ষার্থী সাক্ষাৎকারের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ২১ থেকে ২৩ নভেম্বর তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৫৮টি কেন্দ্রে 'ক' ইউনিটের বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত ১৮টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। ১ হাজার ৪৯৪টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় প্রায় ৩২ হাজার ৬১০জন পরীক্ষার্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এসকে/২১৩৪ঘ.