২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে বিতর্ক: দ্বিতীয় দিনে ১২ দলের অংশগ্রহণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এস.ইউ.ডি.এস বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১২ টি দল অংশ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 05:18 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

সিলেট, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এস.ইউ.ডি.এস বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১২ টি দল অংশ নিয়েছে। 'রুদ্ধ নগরীর কথা নয়, আজ স্বপ্ন নির্মাণের গল্প' স্লোগান নিয়ে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এস.ইউ.ডি.এস) আয়োজন করেছে তৃতীয় এস.ইউ.ডি.এস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০০৯। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় তিন দিনের এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বুধবার তিন দিনের এ প্রতিযোগিতার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, "পড়াশোনার পাশাপাশি শিক্ষাজীবনে সংস্কৃতি চর্চাও প্রয়োজন। বিতর্ক সেই সংস্কৃতিরই একটি অংশ।" শুক্রবার সমাপনী অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা শফি সামির প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ প্রতিযোগিতার অনলাইন মিডিয়া পার্টনার। এছাড়া চ্যানেল আই, দৈনিক উত্তরপূর্ব এবং রেডিও ফূর্তি অন্যান্য মিডিয়া পার্টনার হিসেবে থাকছে। টমি মিয়া'স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং আইমা বাংলাদেশ লিমিটেড প্রতিযোগিতার কো-স্পন্সর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২৩১৫ঘ.