২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়: পরীক্ষার সময় এগোলো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৮ সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষা আগামী সোমবার দুপুর ১টার বদলে সকাল ১০টায় শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 04:54 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৮ সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষা আগামী সোমবার দুপুর ১টার বদলে সকাল ১০টায় শুরু হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, পরীক্ষার কেন্দ্র রয়েছে এমন কলেজগুলোতে ছাত্র-ছাত্রীদের পাঠদান ব্যাহত না করার লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী কর্তৃপক্ষ আগে দুপুর ১টায় পরীক্ষার সিদ্ধান্ত নেয়। তবে বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অভিভাবক ও পরীক্ষার্থীদের কাছ থেকে নতুন সময়সূচি নিয়ে বিষয়ে আপত্তি আসায় এটা পুনর্নির্ধারণ করা হয়। পরীক্ষার অন্যান্য সময়সূচী অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২৫০ ঘ.